মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে জাসাস’র আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থকে রাত অবধী নগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে অনুষ্ঠিত সভায় জাসাস রাজশাহী মহানগর শাখার আহবায়ক এডভোকেট রজব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সংগীত পরিচালক ও শিল্পি ইথুন বাবু।

জাসাস রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব সেলিম রেজার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল-আমিন সরকার টিটু, জেলা জাসাস এর আহবায়ক মুন্সি আবুল কালাম আজাদ ও মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহিসহ জাসাস এর অন্যান্য নেতৃবৃন্দ, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণ।

প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, দেশের অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ। দেশের মানুষ খৃব কষ্টে দিনাদিপাত করলেও সরকার উন্নয়ন নিয়ে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। এছাড়া তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। এ সকল বক্তব্য প্রত্যাহারের দাবী জানান তারা। সেইসাথে দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচন করার সকল প্রকার প্রস্তুতি গ্রহন করার দাবী জানান তারা। বক্তব্য শেষে ইথুন বাবুকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। শেষে নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাসাস এর নেতাকর্মী ও অন্যান্য শিল্পিবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin