নিজস্ব প্রতিবেদক: ‘ডাল ভাত ঝিগানঞ তরোকারী জিতিয়া পরবো ভরি” এই স্লোগান নিয়ে আজ মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ীর সুরশুনিপাড়ায় নানা আয়োজনে জিতিয়া পার্বন অনুষ্ঠিত হয়। মাহ্লে ল্যাংগুয়েজ এন্ড ডেভেপম্টে কমিটি( এম.এল. ডি.সি) মাসাউস এবং রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে এবং মাসাউস ও সুশীল সমাজ এবং অত্র একাডেমির সহযোগিতায় র্যালি, পুজা পার্বন, পিঠা বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার শ্যামদুয়ার, গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, মাসাউস এর সভাপতি যাবক হেমরম, জিতিয়া ঠাকুর সিষ্টি বারে, এ ই এসসিডিএফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডেবিট রিচার্ড মুরমু, পাকড়ী ইউপি সদস্য তরিকুল ইসলাম ও কাস্টম গোয়েন্দা শাখার উপপরিচালক সুনন্দন দাস রতন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসাউস এর কর্মকর্তা মাইকেল মান্ড্রি।

উপস্থিত অতিথিবৃন্দ আদিবাসীদের জিতিয়া এবং এর তাৎপর্য সম্পর্কে তুলে ধরেন। সেইসাথে তারা আদিবাসীদের হারানো সংস্কৃতি পুণরুদ্ধার ও চর্চা করার বিষয়ে আলোকপাত করেন।