মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে জেলা যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা ও লাঠিচার্জ আহত: ১২

  • প্রকাশ সময় রবিবার, ৮ মে, ২০২২
  • ৩৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজাশাহী জেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। বিএনপি চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপি জাতয়ি নির্বাহী কমিটি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এর বাড়িতে ককটেল হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করেন তারা।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল বলেন, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে বাটার মোড়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা প্রদান করেন। পরে পুলিশের সাথে কথা বলে বাটার মোড়ের দিকে শান্তিপূর্ণভাবে এগুতে থাকলে হঠাৎ করে দুই পুলিশ মোটর সাইকেল যোগে এসে কোন কিছু বলার পূর্বেই বিনা উস্কানীতে অতর্কিতভাবে মিছিলের উপর লাঠি চার্জ করে এবং নেতাকর্মীদের বেদম মারপিট শুরু করে।

পুলিশের মারপিটে ১২জন নেতাকর্মী আহত হন। এর মধ্যে ৫জনের অবস্থা গুরুত্বর বলে জানান তিনি। আহতরা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি নিশ্চিৎ করেন টুটুল। লাঠিচার্জে নেতৃবৃন্দ ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যান এবং কিছু নেতৃবৃন্দ পার্টি অফিসের গিয়ে আশ্রয় নেন। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য আহবায়ক মাসুদুর রহমান স্বজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক। এসময়ে জেলা যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন ও বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin