সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে টিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে দশ দিনব্যাপি টিডিপি মৌলিক প্রশিক্ষণ ( পুরুষ ও মহিলা) তৃতীয় ধাপ বৃহস্পতিবার শেষ হয়েছে। শেষ দিনে বোয়ালিয়া ও মতিহার থানার প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। রাজশাহী মেট্রোপলিটন কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সদন বিতরণ করেন আনসার ও ভিডিপি রাজশাহী রেঞ্জের রেঞ্জ কমাণ্ডার আশীষ কুমার ভট্টাচার্জ, বিভিএমএস।

এসময়ে তিনি বলেন, আনসার ও ভিডিপি প্রশিক্ষণ একটি গুরুত্বপুর্ন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে অনেক নিয়ম ও আইন সম্পর্কে জানা যায়। সেইসাথে বিপদে আপদে এবং দেশের স্বার্থে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় সে বিষয়েও জানা যায়। প্রশিক্ষণ লদ্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদেও আহ্বান জানান। সেইসাথে মানব সেবায় নিজেদের নিয়োজিত রাখার পরামর্শ প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি রাজশাহী রেঞ্জের পরিচালক ড. লুৎফর রহমান। উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি রাজশাহী জেলা কমান্ড্যান্ট আরিফ বিন জলিল, থানা কর্মকর্তা সুজন রানা, বোয়ালিয়া থানা প্রশিক্ষক জুয়েল রানা, মতিহার থানা প্রশিক্ষক যোবেদা, রাজাপাড়া থানা প্রশিক্ষক কামনুন্নেসা ও ১৪ নং ওয়ার্ড আনসার ও ভিডিপি এর সভানেত্রী মনি খাতুন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin