বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে তাঁতীদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা তাঁতী দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ হোটেলের সামনে তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক আবুল কালাম আজাদ এর গাড়ি বহরে হামলার প্রতিবাদে কাটাখালীর রাজশাহী-ঢাকা মহাসড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল ও সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা। রাজশাহী জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এম মুঈদ খান এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের সহ-সভাপতি মাজারুল ও যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আলি সহ সাবেক ও বর্তমান জেলা, উপজেলা ও পৌরসভা, তাঁতীদলের নেতৃবৃন্দ ।

সভাপতি বলেন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক আবুল কালাম আজাদ এর গাড়ি বহরে হামলা উদ্দেশ্য প্রণোদিত ও ন্যাক্কার জনক। হামলা করে তাঁতীদলকে দমিয়ে রাখা যাবেনা। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin