সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশ সময় সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী এশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদীন শিবলী। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন, মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেলী।
এছাড়াও মহানগর জাসাস এর সভাপতি এ্যাডভোকেট রজব আলী ও সাধারণ সম্পাদক সেলিম রেজা, মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক নাজমুল হক বাবুল, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সৌরভ ও রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহীসহ রাজশাহী মহানগর বিএনপি’র সকল সদস্য এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ।


প্রধান অতিথি ও সভাপতি বলেন, ৭মার্চ বিএনপি’র জন্য একটি কলঙ্ক ও দু:খের দিন। এইদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মঈন উদ্দিন ও ফকরুদ্দিন সরকারের আমলে বর্তমান সরকারের মদদে বাড়ি থেকে চোখ বেধে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে আর্মি ও র‌্যাব। সেই নির্যাতনে তাঁর পাঁজরের হাড় ভেঙ্গে যায়। তিনি এখন লন্ডনে চিকিৎসারত অবস্থায় আছেন।


সেদিন তাঁকে শুধু নির্যাতনই নয় কারাগারেও প্রেরণ করা হয়। বিনাদোষে সম্পূর্নভাবে জিয়া পরিবারকে এ দেশ থেকে নিশ্চিহ্ন করে দেয়ার লক্ষে তারেক রহমানকে মিথ্যা মামলায় কারাগারে পাঠায়। পরে তাঁর বিরুদ্ধে কোন প্রকার প্রমান না পাওয়ায় তৎকালীন বিচারক তাঁকে নির্দোষ খালাস প্রদান করেন। এতে এই বিনা ভোটের সরকার রাগে ক্ষোভে সেই বিচারককে পদ থেকে জোরপূর্বক সরিয়ে দেয়।
তাঁরা বলেন, এই সরকার যতই নির্যাতন, গুম, খুন ও অত্যাচার করুক না কেন বিএনপি আর ভয় পায়না। এখন সময় এসেছে প্রতিরোধ করার। কঠোর আন্দোলন গড়ে তোলার। আর এই আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহবান জানান তাঁরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin