নিজস্ব প্রতিবেদক:“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা: একসুত্রে গাঁথা”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীতে ২৭ মার্চ তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৪৩তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে, রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠোপোষকতায় মঙ্গলবার এই মেলা দুপুরে হয়। এ লক্ষে সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কর্মসূচীর আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা। মূল প্রবন্ধ উপাস্থাপন করেন রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহা: আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ আকবর হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সহযোগি অধ্যাপক ড. নামিজ উদ্দীন।
মেলায় প্রজেক্ট নির্বাচন জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চারঘাট এর নাফিউল ইসলাম মেগাবাইট, দ্বিতীয় হয়েছে গোদাগাড়ীর কাঁকনহাট উচ্চ বিদ্যালয়ের নাভিদ জামান, তাসমিন আলম, ফারিহা খন্দকার ও মেহের নিগার, এবং তৃতীয় হয়েছে সরকারী পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের আনিকা তাসনিম, ফাহমিদা ইয়াসমিন, মাইশা মালিহা স্বর্ণা ও মালিহা পারভেজ হৃদি, সিনিয়র গ্রুপে প্রথম নিউ গভঃ ডিগ্রী কলেজ রাজশাহীর নিয়ামুল মোর্শেদ, নূর মাহমুদ উল আলম তাসিন, ফয়সাল আহমেদ অংকন, দ্বিতীয় সরদহ সরকারী মহাবিদ্যালয়, চারঘাট এর জুলকার নাইন মনিটর ও তৃতীয় রাজশাহী সরকারী মহিলা কলেজের মানসুরা আহমেদ।
বিশেষ গ্রুপে প্রথম হাজী আব্দুল আলী টেকনোলজী, হোসনীগঞ্জ এর সৈয়দ রাইয়ান আহমেদ অনিক, মুসফিকা খাতুন মধু, ও ফারজানা ইয়াছমিন জুঁই, দ্বিতীয় আনার সায়েন্স হাউজ পাঠানপাড়ার ইফরাত জাহান মিতু ও জান্নাতুন নাইমা ও তৃতীয় মডার্ন সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন মহিষবাথান এর সামিয়া রহমান রাজশাহী। এদিকে বিজ্ঞান অলিম্পিয়াড এর জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে গভঃ ল্যাবরেটরী হাই স্কুলের শাহরিয়ার আদনান, রাজশাহী, দ্বিতীয় রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে রাজিয়া বিনতে আওয়াল, আড়ানী মনোমোহনী সরকারী উচ্চ বিদ্যালয়ে সাদমান সাকিব স্বচ্ছ, বাঘা ও চতুর্থ হয়েছে গভঃ ল্যাবরেটরী হাই স্কুলের রেজাউনুল ইসলাম। বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।