বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে দীর্ঘ ৪৫ বছর পরে মামার নিকট হতে জমি উদ্ধার করলো ভাগ্নেরা

  • প্রকাশ সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৫ বছর পরে মামার নিকট হতে জমি উদ্ধার করে সাইনবোর্ড দিলেন ভাগ্নেরা। জমির ওয়ারিশ রাজশাহী মহানগরীর হেতম খাঁ ছোট মসজিদ এলাকার মৃত ইসমাইল শেখ ও মৃত আমিয়া বিবির সন্তান মোহাম্মদ হাসান বলেন, তার মা আমিয়া বিবি অনেক পূর্বে মারা গেছেন। মামাদের সাথে তার মায়ের ইজমাইলী সম্পত্তি রয়েছে। যার মৌজা তেরখাদিয়া, খারিজ খতিয়ান নং-৫৬০, দাগ নং- ৩০১, জমির পরিমান-০.২৯৯ একর, শ্রেণি-ভিটা (আবাসিক), হোল্ডিং নং-৫৮৩।

এই জমি প্রায় ৪৫ বছর ধরে তার মামা বারি এবং মামার বড় ছেলে বনি জোর করে দখল করে আছেন। হাসানরা জমি চাইতে গেলে নানা ধরনের হয়রানী ও প্রাণ নাশের হুমকি দেন এবং জমি পাবিনা বলে ছাপ জানিয়ে দেন তার মামা ও মামাতো ভাই বনি। মায়ের সম্পত্তিতে তারা তিন ভাই ও চার বোন ওয়ারিশ। সরকারী আমিন দিয়ে মাপজোক করে এই জমি উদ্ধার করে দখলমুক্ত করার সহযোগিতা চেয়ে হাসান রাজপাড়া থানা ও আরএমপি পুলিশ কমিশনার বরাবরে চলতি মাসের ১১তারিখ আবেদন করেন। এই আবেদনে রাজপাড়া থানা পুলিশ জমি মেপে সাইবোর্ড স্থাপন করতে সহায়তা করেছেন বলে জানান হাসান। এই সাইনবোর্ড যেন তার মামা না ভাঙ্গতে পারেন এবং জমিটি পুনরায় যেন দখল করতে না পারেন তার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি সহযোগিতা কামনা করেন হাসান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin