নিজস্ব প্রতিবেদক: “দুর্যোগে আগাম সর্তকর্তা, সবার জন্য কার্য ব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে এবং কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীতে দুর্যোগ প্রশমন দিবস পািলত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা প্রশাসন রাজশাহীর আযোজনে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আল ওয়া ওয়াহুদ।
প্রধান অতিথি বলেন, বাংলাদশে নদী মাতৃক দেশ। এজন্য এ দেশে সার্বক্ষণিক কোন না কোন দুর্যোগ লেগেই থাকে। বিশেষ করে সমুদ্র এলাকায় এর প্রভাব অনেক বেশী। তবে এই ঝুঁকি প্রশমনে ও দুর্যোগের ঝুঁকি হ্রাসে বাংলাদেশ গৃহীত কার্যক্রমে স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স, সেনাবাহিনী, আনসার, গার্লস গাইডস, বিএনসিসি ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ সারা বিশ্বে এ দেশকে দুর্যোগ ব্যবস্থাপনার রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে কোন না কোন দুর্যোগ লেগেই আছে। বাংলাদেশও এর বাহিরে নয়। দুর্যোগের কবল থেকে দেশকে রক্ষা করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আগামীতে কোন দুর্যোগ আসলে জনসাধারণ সহ সবাইকে নিয়ে একসাথে মোকাবিলা করার আশ্বাস প্রদান করেন তিনি।