বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে দেশবাংলা’র বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৬১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:”রোদের কিরণে পদ্মার ঢেউ উদ্ভাসিত সারাবেলা, অন্যায়ের বিরুদ্ধে চলবে কলম আর নয় হেলাফেলা” স্লোগানে এবং “একাত্তরের রণাঙ্গনের মুখপাত্র” এই মূলমন্ত্রে রাজশাহীতে দৈনিক দেশবাংলা পত্রিকার আয়োজনে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশবাংলা রাজশাহী বিভাগের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় শুরু হয়ে দুটি পর্বে নগরীর সীমান্ত অবকাশ সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে রাজশাহী ব্যুরো প্রধান এমএম মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক দেশবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুর রহমান রিমন, পরিচালক চামেলী রহমান, হেড অব নিউজ সজীব আকবর, আবাসিক সম্পাদক বিশাল রহমান, সিলেট বিভাগীয় প্রধান ইসমাইল মাহমুদ ও আইটি ইনচার্জ মেহেদী হাসান রিয়াদ।

পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন এর সঞ্চালনায় অতিথি উপস্থিত ছিলেন, উত্তর জনপদ থেকে প্রকাশিত প্রথম শ্রেণীর একমাত্র জাতীয় পত্রিকা দৈনিক বার্তা এর সম্পাদক এস এম এ কাদের, দৈনিক সোনালী সংবাদ’র সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক রাজশাহী’র সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান।

আরো উপস্থিত ছিলেন দৈনিক গণধ্বনি প্রতিদিন এর সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক নতুন প্রভাত’র ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক আমাদের রাজশাহী ও দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি, রাজশাহী জেলা প্রতিনিধি ইউসুফ আলী চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি গোলাম মোর্তুজা, চাপাইনবয়াবগঞ্জ জেলা প্রতিনিধি আলমগীর হোসেন, পাবনা জেলা প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার।

এছাড়াও জয়পুরহাট জেলা প্রতিনিধি আল মামুন, নাটোর জেলা প্রতিনিধি এএসএম আল-আফতাব খান সুইট, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, বগুড়া ব্যুরো সাখাওয়াত হোসেন জনি, বিশিষ্ট সমাজসেবক আবু জাফর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পবা উপজেলা’র সভাপতি সমর কুমার সাহা, রাজশাহী ফটো সাংবাদিক এসোসিয়েশন’র সভাপতি আসাদুজ্জামান আসাদ, চলনবিল অঞ্চল প্রতিনিধি সেলিম খাঁন, বগুড়া ফটো সাংবাদিক সজল শেখসহ বিভাগের বিভিন্ন উপজেলা প্রতিনিধি, রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং দেশবাংলা সদস্যবৃন্দ।

অতিথি বক্তব্যে দৈনিক বার্তা পত্রিকার সম্পাদক এস এম এ কাদের বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশাকে ব্যবসা হিসেবে নিলে চলবে না। কারন সাংাদিকরা হচ্ছে সমাজ তথা দেশের দরপন। তাদের লেখনী হচ্ছে জনগণের নিকট একটি স্বচ্ছ আয়না। এটাকে কুলশিত করলে সমাজ ও দেশের মারাত্বক ক্ষতি স্বাধিত হয়। তিনি আরো বলেন, সাংবাদিকতা করতে যেয়ে অনেক সময় হামলা ও নির্যাতনের শিকাড় হতে হয়। কিন্তু সে সময়ে শারীরিকভাবে প্রতিরোধ না করাই ভাল।

কারন সাংদিকদের হাতে অস্ত্রের চেয়ে ৬ থেকে ৮ইঞ্চি সাইজের কলম থাকে। এটাকে সঠিকভাবে কাজে লাগালে হামলার থেকে বেশী কাজ করবে। সমাজ ও দেশের মানুষকে সচেতন করতে এবং ন্যায় অন্যায় বোঝানোর জন্য কাজ করতে হবে। সাংবাদিকদের দায়িত্ব মহৎ উল্লেখ করে শুধু সাংবাদিক হিসেবে পরিচয় দিলেই সাংবাদিক হওয়া যায়না। সাংবাদিকদের সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে কঠোর পরিশ্রম করতে হবে। এরজন্য সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin