রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর ২১ জন রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল মালেক এর ইন্তেকাল শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন

  • প্রকাশ সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি শরিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম থেকে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানটি দেশব্যাপী একযোগে ভার্চুয়ালি সরাসরি সম্প্রচার করা হয়। তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠানটি প্রদর্শিত হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুঠিয়া-দূর্গাপুর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি সামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়ার ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে তাঁর বক্তব্যের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর রাজশাহীতে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণ একসাথে বেলুন ও ফেস্টুন উড়িয়ে রাজশাহীর কর্মসূচীর উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin