রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে নতুনভাবে যাত্রা শুরু করলো ডিজিটাল এয়ার ট্রাভেলস

  • প্রকাশ সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নতুনভাবে যাত্রা শুরু করলো ডিজিটাল এয়ার ট্রাভেলস। এ উপলক্ষে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর ভদ্রাস্থ অতিথি রেস্টুরেন্টে পরিচিতি সভা ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া কওমিয়া মহিলা মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হুসাইন আহমাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল এয়ার ট্রাভেলস এর চেয়ারম্যান হযরত মাওলানা শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজুল জান্নাহ জামে মসজিদ এর ইমাম ও খতিব হযরত মাওলানা একরামুল হক। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও রেশমপট্টি জামে মসজিদ এর ইমাম-খতিব, হযরত মাওলানা মুফতি আহমাদুল্লাহ এবং মির্জাপুর পূর্বপাড়া জামে মসজিদ এর ইমাম-খতিব হযরত মাওলানা তাওসিফ উমায়ের সহ স্থানীয় উলামায়ে কেরাম।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হযরত রাবেয়া বসরী মহিলা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা ইমরান। তিনি দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং ডিজিটাল এয়ার ট্রাভেলসের সার্বিক সফলতা কামনা করে দোয়া করেন। সভাপতির বক্তব্যে মাওলানা হুসাইন আহমাদ বলেন, সততা, বিশ্বস্ততা ও শরিয়াহসম্মত ব্যবসায়িক নীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জনই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ।

প্রধান অতিথি মাওলানা শরীফুল ইসলাম বলেন, ডিজিটাল এয়ার ট্রাভেলস হজ, ওমরাহ, এয়ার টিকিট, ভিসা প্রসেসিং ও আন্তর্জাতিক ভ্রমণসেবায় নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা প্রদান করবে। তিনি জানান, প্রতিষ্ঠানের রাজশাহী অফিস ইসলামপুর, দেবিশিংপাড়া, বোয়ালিয়া, রাজশাহীতে অবস্থিত।

মুফতি আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, মানসম্মত সেবা, স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা ধরে রাখতে পারলে ডিজিটাল এয়ার ট্রাভেলস অল্প সময়ের মধ্যেই মানুষের নির্ভরতার প্রতিষ্ঠানে পরিণত হবে। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় উলামায়ে কেরামও প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং সততা, আমানতদারিতা ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, আলেম-উলামা ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অতিথিরা ডিজিটাল এয়ার ট্রাভেলসের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটি বিশ্বস্ত ও উন্নত সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin