বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি পরিচালকগণের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশ সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৬২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ড এর আওতায় রাজশাহীতে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটিভূক্ত রাজশাহী মহানগর ও জেলার কিন্ডারগার্টেন পরিচালকগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নগরীর সিএন্ডবি মোড়ে একটি দরবার হলে শনিবার দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বাপন।

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনবিকেপিএসএস মহাসচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এনবিকেপিএসএস এর সভাপতি আবু তালেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপপরিচালক শেখ রায়হান উদ্দীন, এনবিকেপিএসএস সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান, রাজশাহী বিভাগের সদস্য সচিব ইয়াকুব আলী, শিক্ষা সচিব খায়রুল আলম ও রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া। এনবিকেপিএসএস রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইব্রাহিম হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন।

উদ্বোধনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর আশুরোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সেইসাথে প্রশিক্ষণ শেষে সকল পরিচালকের উপস্থিতিতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বলেন, কিন্ডারগার্টেনগুলো সরকারের শতভাগ শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। রাজশাহীতে অনেক এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে। যত্র যত্র না থেকে অত্র সোসাইটির সাথে সংযুক্ত হয়ে গুনগতমান বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা ও পরিচালক ও শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের জন্য পরিচালকদের পরামর্শ দেন তিনি।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কিন্ডারগার্টেন শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে তিল তিল করে তিনি এই সোসাইটি গড়ে তুলেছেন। এতে সকলের সহযোগিতা রয়েছে বলে তিনি এই সোসাইটি নিয়ে এতদূর এগিয়ে গেছেন। এখন সময় এসেছে এই সোসাইটির পতাকাতলে থেকে এর আওতাভূক্ত সকল কিন্ডারগার্টেন গুলোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসতে হবে। সেইসাথে সরকারীভাবে বেতন-ভাতা প্রদানে দাবীতে সরকারের নিকট আবেদন করতে হবে। তিনি আরো বলেন, এই সোসাইটিতে প্রতিনিয়ত প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তেই আছে। এটা ভাল দিক। তবে গুণগত শিক্ষা প্রদানের জন্য সকলকে অনুরোধ করেন তিনি। সেইসাথে আগামীতে সকলের বিপদে আপতে সবার পাশে থেকে এই সোসাইটিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন সভাপতি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin