সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে নানা আয়োজনে কোকো’র সপ্তম মৃত্যুবার্ষিকী পালন

  • প্রকাশ সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে রাজশাহীতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার জিয়ার কনিষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরাফাত রহমান কোকো এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা।

আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন,সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ বীন তারেক, মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি, রাজশাহী মহানগর জাসাস এর আহবায়ক এ্যাডভোকেট রজব আলী ও সদস্য সচিব সেলিম রেজা।

এছাড়াও রাজশাহী মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারা, ক্রীড়া সম্পাদক বিথি, সহ-ক্রীড়া সম্পাদক লাভলী, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহী, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদ মাকুসুদুর রহমান সৌরভসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও সভাপতিসহ উপস্থিত নেতৃবৃন্দ আরাফাত রহমান কোকোর জীবন ও কর্মময় সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, কোকো কোন প্রকার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি একজন ক্রীড়ানুরাগী ব্যক্তি ছিলেন। তিনি দেশের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব উন্নয়ন করে গেছেন। তাঁর হাত ধরেই ক্রীকেটের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। এছাড়াও তিনি ফুটবলসহ নানাবিদ খেলাধুলার উন্নয়ন করে গেছেন। কিন্তু এই অবৈধ সরকারে রোষানলে পড়ে অকালে কোকোকে প্রান হারাতে হয়েছে বলে উল্লেখ করেন তারা।

শেষে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র নেতাকর্মী ও দেশের অসুস্থ্য মানুষ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ নিহত ও মৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সকল মুসলিম মৃত ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাজশাহী জেলা বিএনপি
নানা আয়োজনে সোমবার রাজশাহীতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার জিয়ার কনিষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরাফাত রহমান কোকো এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার।

উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঝমাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন, রফিকুল ইসলাম রফিক, জাকিরুল ইসলাম বিকুল, আমিনুল হক মিন্টু, শাহাদাত হোসেন, কামরুজ্জামান হেনা, সদর উদ্দীন ও অধ্যাপক সিরাজুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটো, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক লিটন, জিয়া পরিষদের সভাপতি আব্দুল ওহাব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তোতা।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কোকোর বর্নাঢ্য জীবনের আলোকপাত শেষে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র নেতাকর্মী ও দেশের অসুস্থ্য মানুষ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ নিহত ও মৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সকল মুসলিম মৃত ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাজশাহী মহানগর যুবদল
নানা আয়োজনে সোমবার রাজশাহীতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার জিয়ার কনিষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরাফাত রহমান কোকো এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে কোরআন খতম করা হয়। পরে দুঃস্থ ও অসহায় ব্যক্তি এবং মাদ্রসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

উভয় কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। খবার বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক ও বজলুর রহমান মন্টু।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ বীন তারেক, মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ যুবদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ।

মাহফিলে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র নেতাকর্মী ও দেশের অসুস্থ্য মানুষ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ নিহত ও মৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সকল মুসলিম মৃত ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মহানগর কৃষকদল
নানা আয়োজনে সোমবার রাজশাহীতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার জিয়ার কনিষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরাফাত রহমান কোকো এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর কৃষকদলের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

রাজশাহী পবা উপজেলার বায়া বাজারে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও খাবার বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। মহানগর কৃষক দলের আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টুর সভাপতিত্বে কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।
মহানগর কৃষকদলের সদস্য সচিব গোলাম সাকলাইন ইকোর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র সাবেক সিনিয়ির সহ-সভাপতি গোলাম মোর্তুজা, নওহাটা পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মফিজ উদ্দীন মফিজ, সদস্য মামুনুর সরকার জেড, মিজানুর রহমান, শরিফুর রহমান ও এমদাদুল হক এমদাদ, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, সাবেক সহ-সভাপতি সোহেল রানা সরকার, বর্তমান সদস্য ইফতেখাইরুল রনি ও পৌর কৃষকদলের সভাপতি সাইদুর রহমান।

আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর যুবদলের আহবায়ক সুজন মোল্লা, যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম সুমন ও আজাদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিলন ও সদস্য সচিব গোলাম রাব্বানী, নওহাটা পৌর ছাত্রদলেরর আহবায়ক সোহেল রহমান ও সদস্য সচিব ফয়সাল কবীর সুজনসহ বিএনপি, কৃষকদল ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথি বলেন, আরাফাত রহমান কোকো একজন নির্ভেজাল ও শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন না। তিনি ছিলেন একজন ক্রীড়াবিদ ও ক্রীড়ানুরাগী। তাঁকেও এই সরকার বাঁচতে দেয়নি। এখন আবার তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছেনা। বিএনপি ও দেশের মানুষের উপর এই সরকার ও পেটয়াবাহিনী অমানবিক নির্যাতন করছে। এই সকল নির্যাতন থেকে দেশের মানুষকে বাঁচাতে এবং বেগম জিয়াকে মুক্ত করে সুচিকিৎসার করানোর জন্য আন্দোলনের কোন বিকল্প নাই। সকল আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহবান জানান তিনি।

শেষে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র নেতাকর্মী ও দেশের অসুস্থ্য মানুষ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ নিহত ও মৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সকল মুসলিম মৃত ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সেইসাথে দুঃস্থ ও অসহায়দের মধ্যে এক হাজার দুইশ পঞ্চাশ প্যাকেট খাবার বিতরণ করা হয়।
কেশরহাট পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার জিয়ার কনিষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরাফাত রহমান কোকো এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। সোমবার কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও দুঃস্থ অসহায়দের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। মাহফিলে সভাপতিত্ব করেন কেশরহাট পৌর যুবদলের আহবায়ক শাহীন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল ও কেশরহাট পৌররর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুশবর রহমান।

উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর দানেশ গাইন, এনামুল হক, সাবেক অধ্যক্ষ ইসাহাক আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহরাব হোসেন, সদস্য সচিব সোহেল রানা ও যুবনেতা রুবেল। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজার সঞ্চালনা অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন কেশরহাট পৌর ছাত্রদলের আহবায়ক শফিউল আলম সুইট ও সদস্য সচিব সাদ্দাম হোসেন ডলারসহ বিএনপি, যুবদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র নেতাকর্মী ও দেশের অসুস্থ্য মানুষ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ নিহত ও মৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সকল মুসলিম মৃত ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সেইসাথে দুঃস্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin