মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

  • প্রকাশ সময় সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগি সংগঠনের আয়োজনে কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ করা হয়। সোমবার নগরীর শাহ্ মখুদুম রুপোশ (আ:) এর দরগার সামনে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এঁর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী নগরীতে অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগশ খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার।

আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ওয়াজির উজির, ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস শুকুর, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সদগস্য সুলতান আহম্মেদ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, মহানগর কৃষক দলের সাবেক আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টু ও সাবেক সদস্য সচিব আবু সাকলায়েন ইকো ও সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
এ সময়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশে ‘ত্রাসের রাজত্ব’ কায়েম করেছে তিনি বলেন, ‘কিছুদিন ধরে যেটা আমরা লক্ষ্য করছি, যেই তাদের নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, তারা আবার সেই পুরনো কায়দায় ঠিক একইভাবে ত্রাস সৃষ্টি করছে। আমাদের ছাত্রদলের ওপর হামলা, আমাদের বিভিন্ন জেলাগুলোতে হামলা, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা, তাদের বাড়িঘরে হামলা— আজকে একটা ভয়াবহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে তারা। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এই সরকারের পতন ছাড়া কোন উপায় নাই। আগামীতে সরকার পতনের আন্দোলনে সকলকে রাজপথে নামার আহবান জানান তিনি। বক্তব্য শেষে তিনি খাবার বিতরণ করেন।


এছাড়াও সোমবার বাদ যোহর শালবাগান বিএনপি দলীয় কার্যালয়ে প্রধান জননেতা মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে দু:স্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করেন। শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সভাপতি মাসুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাক আতাউর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, বিএনপি নেতা নাজমুল হক ও রাজপাড়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম আপেল, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের সভাপতি ডলার ও সাধারণ সম্পাদক মৃদুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin