বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে নিরাপদ স্যানিটেশন বিষয়ে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৪৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে নিরাপদ স্যানিটেশন বিষয়ক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল সাড়ে ৪ টায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান’র সভাপতিত্বে ও জনউদ্যোগ রাজশাহীর সদস্য সচিব অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ এর সঞ্চালনায় এ মিডিয়া ক্যাম্পেইনে নারী নেত্রী সেলিনা বানু, আদিবাসী নেতা আন্দ্রিয়াস বিশ্বাস ও শিক্ষক নেতা সন্তোষ কুমার উপস্থিত ছিলেন।

বেসরকারি সংস্থা জনউদ্যোগের আয়োজনে ও আইইডি’র সহযোগিতায় মিডিয়া ক্যাম্পেইনে নিরাপদ স্যানিটেশনে বাধা ও প্রতিকার বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। সেপটিক লাইনের সংযোগ সরাসরি ড্রেনের সঙ্গে সংযুক্ত এ বিষয় নিয়ে আলোচনা হয়।
ক্যাম্পেইনে বলা হয় এ ব্যাপারে জনসচেতনতা তৈরীর উদ্যোগ অপ্রতুল। আইন বাস্তবায়নে ধীরগতি । বাসা বাড়ীর পয়ঃবর্জ্য অপসারনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকুয়াম ট্যাংকার অপ্রতুল ও পয়ঃবর্জ ব্যবস্থাপনা কার্যক্রমে সংশ্লিষ্ট সংস্থার মধ্যে যথাযথ সমন্বয়ের অভাব।

এসব সমস্যা সমাধানে পয়ঃবর্জ্য অপসারনে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকুয়াম ট্যাংকার সংগ্রহ করা। সরাসরি ড্রেনের সঙ্গে সেপটিক লাইনের সংযোগ অপসারনে জনসচেতনতা সৃষ্টি করা। ড্রেনের সংগে সেপটিক লাইনের সংযোগ বিরোধী আইন যথাযথ প্রয়োগ ও পয়ঃবর্জ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করণে রাসিক, ওয়াসা ও আরডিএর সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin