সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় কনভেশন অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় কনভেশন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নভোথিয়েটারের সভাকক্ষে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা এ আয়োজন করে। এতে দেশের ২৫টি জেলার প্রতিবন্ধী উন্নয়নমূলক সংগঠনের ১০২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক যোবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব। এছাড়াও জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সহ-সভাপতি মনিরুল ইসলামসহ অন্যান্য প্রতিবন্ধী নেতৃবৃন্দ প্রতিবন্ধী জনগণ উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইটসেভার্স এর কান্ট্রি ডিরেক্টর অমৃতা রোজিনা রোজারিও। তিনি তাঁর প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন। সেইসাথে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা ও সামাজিক নিরাপত্তায় সকল প্রতিবন্ধীকে অন্তরভূক্ত করার আহ্বান জানান তিনি। সেইসাথে প্রতিবন্ধীদের কারিগরী শিক্ষায় শিক্ষিত করে চাকরীতে প্রবেশের দ্বার উন্মোচন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সেইসাথে প্রতিবন্ধীদের বোঝা না মনে সন্তান ভাবার পরামর্শ প্রদান করেন তিনি।

উপস্থিক অন্যান্য বক্তারা বলেন, ২০১৩ সালের ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন’ এবং সংশ্লিষ্ট নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সরকারি ভূমি বরাদ্দ, ওএমএস এবং টিসিবির পণ্য বিতরণে প্রতিবন্ধীদের অগ্রাধিকার নিশ্চিত করা প্রয়োজন। দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী সংগঠনগুলো তাদের আগামী দিনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা নির্ধারণ করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin