সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে প্রথমবারের মতো চালু হলো হলিডে মার্কেট

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৪৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র আয়োজনে রাজশাহীতে নগরীতে প্রথমবারের মতো চালু হলো হলিডে মার্কেট। বৃহস্পতিবার বিকেল ৫টায় ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী হলিডে মার্কেটের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর মার্কেটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন রাসিক মেয়র সহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীতে উদ্যোক্তাদের নিয়ে প্রথমবারের মতো চালু হলো হলিডে মার্কেট। যেহেতু মার্কেটের নাম হলিডে মার্কেট রাখা হয়েছে, এটি প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার চালু থাকা উচিত। রাজশাহী চেম্বার নেতৃবৃন্দ ও উদ্যোক্তাদের সাথে কথা বলে আগামী ঈদের পর থেকে সপ্তাহের শুক্র ও শনিবার এই মার্কেট চালু রাখার ব্যবস্থা করা হবে।

মেয়র আরো বলেন, যেসব উদ্যোক্তাদের শো-রুম বা বিক্রয়কেন্দ্র নেই, তাদের জন্য হলিডে মার্কেট বিশাল একটি সুযোগ। তারা এখানে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে পারবেন। অপরদিকে ক্রেতারাও সুলভ মূল্যে বিভিন্ন পণ্য কিনতে পারবেন। হলিডে মার্কেট চালু রাখতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ পরিচালক এনামুল হক।

অনুষ্ঠানে আরএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক ফরিদ উদ্দিন, শাহাদত হোসেন বাবু, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান রবি, সাদরুল ইসলাম, মতিউল হট টিটু সহ গণ্যমান্য বক্তিবর্গ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, তিন দিনব্যাপী হলিডে মার্কেটে ৭০টি স্টল রয়েছে। প্রথম অবস্থায় তিন দিন এই মার্কেট চালু থাকবে। আগামী ঈদের পর থেকে সপ্তাহে শুক্রবার ও শনিবার এই মার্কেট চালু রাখা হবে।

উল্লেখ্য, সার্কিট হাউজ রোডের দুইপাশের ফুটপাতে বসেছে এই হলিডে মার্কেট। রঙিন ছাতার নিচে সারি সারি করে সাজানো আছে বিভিন্ন উদ্যোক্তাদের ৭০টি স্টল রয়েছে। আগামী ১০ ও ১১ মার্চ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মার্কেট চলবে। আগামী ঈদের পর থেকে প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার এই হলিডে মার্কেট চালু রাখার কথা জানিয়েছেন আয়োজকরা।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin