বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন লক্ষ্যে ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের প্রচার মিছিল ও পথ সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৪৭৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর উপশহরে শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের সামনে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপশহর নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ১৪নং ওয়ার্ড (পূর্ব) মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না ভৌমিক, বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রলীগের সভাপতি সাফফাত হোসেন রিয়াদ ও সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin