সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে বস্তি উন্নয়নে ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কোর্ট ষ্টেশন থেকে বিলসিমলা বাইপাশ পর্যন্ত বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে ১২তম ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাবঃ এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারাবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।

নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সদস্য ও রাসিক জোন-২ এর সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা। প্রধান অতিথি ছিলেন কোর কমিটির সভাপতি ও রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামারুজ্জামান কামরু। উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা ( রেজিষ্ট্রেশন) ড. হামিদুল ইসলাম, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি হাসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও সাংবাদিক ফজলুল করিম বাবলু।

এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

কারিতাসের স্বেচ্ছাসেবকগণ রাজশাহী কোর্ট ষ্টেশন হতে বিলসিমলা পর্যন্ত বস্তি এলাকার বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন সময়ে তুলে এনে ডায়লগ কর্মশালায় তুলে ধরেন। সেইসব সমস্যাগুলো নিয়ে সবাই আলোচনা করেন এবং সদস্যাগুলো মার্কিং এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি বিষয় মনোনীত করা হয়। এই তিনটি বিষয়ের আলোকে কার্যক্রম বাস্তবায়নের লক্ষে কাজ করা হচ্ছে।

প্রধান অতিথি বলেন, সিডিসি এর মাধ্যমে যে কাজ গুলো বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছিলো, সেগুলো আগামী এপ্রিল-মে মাসের দিক থেকে শুর হবে। সেইসাথে সাবমার্শিবল পাম্প আগামী মাসের যে কোন দিন স্থাপন হবে। তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের মাধ্যমে যে কাজ করার কথা হয়েছিলো সেগুলোও অপেক্ষায় রয়েছে। যে কোন সময় শুরু হবে।

প্রধান অতিথি বলেন, সমাজ সেবায় ভিক্ষুক পুনর্বাসনের জন্য আবেদন করা হয়েছে। এর মধ্যে যাচাই বাছাই করে নির্ধারণ করা হবে। এছাড়াও সমাজসেবা থেকে একজন বয়স্কভাতা এবং যুব উন্নয়নে একজনকে প্রশিক্ষণের জন্য ভর্তি করা হয়েছে বলে উল্লেখ করেন তিন। অবশিষ্ট কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেস হবে বলে উল্লেক করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin