বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৫৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন উত্তরাঞ্চল রাজশাহী সার্কেলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী পোষ্টাল একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খান। সম্মেলনে রাজশাহী, রংপুর, বগুড়াসহ অনান্য জেলা উপজেলার সমন্বয়ে উত্তরবঙ্গ রাজশাহী সার্কেলের কমিটি গঠন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগের সহ-সভাপতি মেহেরুন নেসা বিউটি, বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা আলহাজ্ব আবু তাহের, কার্যকরী সভাপতি আব্দুল কাইয়ুম, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওয়ালি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মারুফ হোসেন, প্রচার সম্পাদক জাবেদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক শফি মোহাম্মদ রেজা, ঢাকা মেট্রোপলিটন সার্কেলের সহ-সভাপতি জেসমিন আক্তার, দক্ষিণাঞ্চল খুলনা সার্কেলের সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সার্কেলের সার্কেল সম্পাদক জসিম উদ্দীন ও খুলনার সার্কেল সম্পাদক রিয়াদুজ্জামান টিপু। উত্তরাঞ্চল রাজশাহীর সার্কেল সভাপতি শহিদুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিনিধি সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ফিরোজ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin