নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহ, রাজশাহী মহানগরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে নগরীর মুন লাইট গার্ডেন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।
এ সময় ভূমিমন্ত্রী বলেন, একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব সংগঠন গড়ে তুলতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহিন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল মার্শাল, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ও আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, সদস্য ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
এ এছাড়াও মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর এর সাতটি থানার সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজশাহী মহানগরীর সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব বৃন্দ, ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।