বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সন ও মিলনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’ ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার বিকেলে রাজশাহী ভুবনমোহন পার্কে চার থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, রাজাপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজাপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, কেশর হাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দীন আলো, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু ।

এছাড়াও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির, আনারুল, বধন, যুবদল নেতা জীবন, টিয়া, আশরাফ, স্বেচ্ছাসেবক দল নেতা পরাগ, সোহাগ, রাজশাহী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিতা বেগম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবুল, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও মহনাগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোর্ত্তুজা ফামিন, ছাত্রদল নেতা লেমন ও আকাশ সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সহস্্রাধিক নেতাকর্মীবৃন্দ সহ জনগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin