বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে বিএনপি নেতা শামসুজ্জামান বকুলের দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বোয়ালিয়া বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও রাসিক ২৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শামসুজ্জামান বকুলের দাফন সম্পন্ন হয়েছে। শামসুজ্জামান শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্না—-রাজিউন)। তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ করে শুক্রবার সকালে হৃদযন্ত্রের সমস্যা হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইন্তেকাল করেন। তিনি এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।

শনিবার বাদ যোহর রাজশাহীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদেদ্ক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও বজলুল হক মন্টু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আনোয়ার আজিম আযব, ২৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আকতারুজ্জামান টেনি ও সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।
বিএনপি নেতা মিনুর শোক
রাজশাহী মহানগর বোয়ালিয়া বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও রাসিক ২৫নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শামসুজ্জামান বকুলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বকুল বিএনপি প্রতিষ্ঠাকাল থেকে রাজনীতি করে আসছিলেন। তিনি ছাত্র থেকে শুরু করে যুবদল ও পরে বিএনপি নেতা হন।

মিনু বলেন, বকুল একজন সাদা মনের মানুষ ছিলেন। তার মনে কনো প্রকার অহংকার ছিলো। দলের জন্য তিনি নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন। দলকে সংগঠিত করে রাখতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। মিষ্টভাসী দলের একজন একনিষ্ট কর্মী ও নেতার এমন মৃত্যুতে বিএনপি পরবার শোকাহত। সেইসাথে তাঁর মৃত্যুতে রাজশাহী বিএনপিতে অপুরণীয় ক্ষতি সাধিত হলো। তিনি আবারও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মহানগর সাবেক বিএনপি কমিটির শোক
রাজশাহী মহানগর বোয়ালিয়া বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও রাসিক ২৫নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শামসুজ্জামান বকুলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। তাঁরা উভয়ে মরহুমের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির শোক
রাজশাহী মহানগর বোয়ালিয়া বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও রাসিক ২৫নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শামসুজ্জামান বকুলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শোক জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল হক শাফিক ও বজলুল হক মন্টুসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin