সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে বিএনপি নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বুধবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গোৎসব। নির্বিঘ্নে যেন হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা করতে পারেন সেজন্য বিএনপি’র পক্ষ থেকে কমটি গঠন করে দেয়া হয়েছে। সেই কমিটিগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও প্রতিটি পূজা মণ্ডপে কোন সমস্যা আছে কিনা এবং কেউ বাধার সৃষ্টি করছে কিনা সেগুলো দেখভাল করা এবং পূজারীদেরসাথে একাত্বতা প্রকাশ করার লকষ বৃহসপতিবার দুপুর ১টায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত এর নেতৃত্বে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়।

তিনি রাজশাহীর মিয়াপাড়াস্থ ধর্ম সভার পূজামণ্ডপ দিয়ে পরিদর্শন শুরু করে রাজারহাতা রাজশাহী সিটি কলেজের সামনে এবং পেছনের মণ্ডপ পরিদর্শন দিয়ে শেষ করেন। এসময়েতিনি ঠাকুর এবং পূজালীদের সাথে কথা বলেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদ, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যপাক বিশ^নাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, মহানগর বিএনপি’র সদস্য আলাউদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, হিন্দু বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকদুসুর রহমান সৌরভসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin