নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সহিদুন্নাহার কাজী হেনা’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়। শনিবার বাদ আসর রাজশাহী মহানগর শাহ্ মখ্দুম থানা বিএনপি’র শালবাগাস্থ্য দলীয় কার্যালয়ে অত্র থানা বিএনপি’র আয়োজনে মাহফিলে সভাপতিত্ব করেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ।
প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহি কিমটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং মতিহার থানা বিএনপি’রর সভাপতি আনসার আলী।
শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সহহ-সভাপতি সাজ্জাদ আলী, ইসমাইল হোসেন, এমএ আলম ও বোয়রিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাংগঠনিক ১৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল খালেক, ২১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আকতার আলী, সাধারণ সম্পাদক তাইনাসুর রহমান তোতা, ১৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ, ১৫নং ওয়ার্ড বিবএনপি’র সাধারণ সম্পাদক বাবলু, ১৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজামাল ও বিএনপি নেতা নাজমুল হক।
এছাড়াও কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগনর কৃষকদলের আহবায়ক রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামার টিটো, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, আহবায়ক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম বকুল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহম্মেদ, মহানগর কৃষকদের সদস্য সিচব গোলাম সাকলাইন ইকো উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেণ মহানগর সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন খুকু, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন ও দপ্তর সম্পাদক শাহিনা আকতার রোজি, শাহ্ মখ্দুম থানা স্বেচ্চাসেবক দলের আহবায়ক রুহুল আমিন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নাজমুস সাদাত সাহান, শাহ্ মখ্দুম থানান ছাত্রদলেন সভাপতি ডলারসহ বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য শেষে মরহুমার এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায়ঢ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।