সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে বিএনপি’র জুলাই-আগস্ট গণঅভ্যূত্থের শোক ও বিজয়ের বর্ষপুতি পালন

  • প্রকাশ সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশকে সকল প্রকার কোটা প্রথা পদ্ধতি বাতিলের দাবীতে ছাত্ররা প্রথমে আন্দোলন শুরু করে। এই আন্দোলন পর্যায়ক্রমে পতিত স্বৈরাচার আওয়ামী বাকশালী সরকারকে দেশ থেকে বিতারিত করার এক দফা আন্দোলনে রুপ নেয়। এতে দেশের সকল শ্রেণি পেশার মানুষ ছাত্রদের সাথে একাত্বতা ঘোষনা করে রাজপথে নামেন। ২০২৪ সালে সালের জুলাই মাসে আন্দোলন শুরু করে এর শেষ পরিণয় ঘটে আগস্টের ৫তারিখ। সেদিন পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে যায়।

খুনি হাসিনা পালিয়ে যাওয়ার আগে প্রায় দুই হাজার ছাত্র-জনতা ও শিশুদের হত্যা করে। সেইসাথে বিশ হাজারের বেশী ছাত্র-জনতাকে আহত করে। এখনো অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। সেই জুলাই-আগস্টের বর্ষপুতির্তে শনিবার বিকেলে নানা আয়োজনে রাজশাহী মহানগর বিএনপি’র সহযোগিতায় ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান, শোক ও বিজয়ের বর্ষপূতি পালন কমিটির এডভোকেট সৈয়দ শাহীন শওকত এর সার্বিক তত্বাবধানে এই বর্ষপুতি পালন করা হয়।

বর্ষপূতি উপলক্ষে ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের লড়াই সংগ্রামের উপর ভিজুয়াল ও লাইভ ড্রামা শো “রোড টু জুলাই” অনুষ্ঠিত হয়। এলক্ষে দেশাত্বকবোধক ও রণ সংগীত পরিবেশন এবং জুলাই-আগস্টের রক্তাক্ত প্রতিকি দেহ প্রদর্শন করা হয়। সন্ধ্যে সাড়ে ৭টায় রোড মো করা হয। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু, যুবদল রাজশাহী জেলার আহ্বায়ক মাসুদুর রহমতান সজন, সিনিয়র সদস্য সচিব ফায়সাল সরকার ডিকো, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব আরফিন কনক, মহানগর স্বেচ্ছাসেনবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি।

এছাড়াও রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্য়ায়ের সভাপতি, সাদারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin