নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১দফা জনগণকে অহিতকরণের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা করা হয়। রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার নেতৃত্বে শনিবার বেলা ১২টার দিকে এই প্রচারণা ও নিফলেট বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য মনিরুজ্জামান শরীফ ও আরিফুল শেখ বনি, বিএনপি বোয়ালিয়া থানার(পূর্ব) সভাপতি আশরাফুল ইসলাম নিপু, বিএনপি বোয়ালিয়া থানার(পশ্চিম) সভাপতি শামসুজ্জামান মিলু। এছাড়াও রাজশাহী মহানগর বিএনপি’র বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বিএনপি পার্টি অফিসের সামনে থেকে প্রচারণা মিছিল শুরু করেন। সেইসাথে পথচারী, দোকানদার , রিক্সা ও ভ্যানচালক, ফুটপাত ব্যাবসীয়দের মধ্যে এই লিফলেট বিতরণ করেন এবং লিফলেট বিতরণের লক্ষ ও উদ্দেশ্য তাদের মাঝে প্রচার করেন। তারা সোনাদিঘী মোড় হয়ে সাহেববাজার কাপড়পট্টি দিয়ে গণকপাড়া ঘুরে সমবায় মার্কেটে প্রচারণা ও লিফলেট বিতরণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে ফিরেআসেন।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ আলা ঈশা বলেন, বিএনপি দীর্ঘ সতের বছর ধরে আন্দোলন করে আসছেন। সেই আন্দোলন এখনো শেষ হয়নি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘুনেধরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করার জন্য ৩১দফা দিয়েছেন। এই ৩১ দফা বাস্তাবায়িত হলে এই রাষ্ট্রের আর সংস্কারের প্রয়োজন হবেনা। এজন্য সংস্কার সংস্কার করে দেশকে আর পিছিয়ে যেতে দেয়া হবে না। তিনি আরো বলেন, তারেক রহমান দীর্ঘদিন থেকে দেশেল বাহিরে আছেন। তিনি যে কোন সময়ে দেশে ফিরবেন। দেশে ফিরে নির্বাচনের মাধ্যমে তিনি দেশের হাল ধরবেন। কিন্তু একটি দল তথা জামায়াতে ইসলাম মুনাপেকী কার্যক্রম শুরু করেছে। এখন তারা পিআর পদ্ধতির দাবী করছেন। আসলে এটা তাদের নির্বাচন পেছানোর পাঁয়তারা মাত্র।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলাম আওয়াশী লীগের সাথে আঁতাত করে এই পদ্ধতির দাবী করছে। কারন এই নির্বাচনে আওয়ামীলীগ অংশ গ্রহন করতে পারবেনা। আর নির্বাচন হলে জামায়াতে ইসলাম দেশে ৫টি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে। এজন্য তারা ভারেতের এবং আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে পিআর পদ্ধাতির দাবী করছে। তাদের এই অনৈতিক দাবী নির্বাচন কমিশন,সরকার এবং জনগণ কেউ মেনে নেবেনা বলে দাবী করে জামায়াতে ইসলামকে নির্বাচনে অংশগ্রহন করার পরামর্শ দেন তিনি।ি সেইসাথে এই কুচক্রীমহল দলকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।