নিজস্ব প্রতিবেদক:আধুনিক মানসম্পন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে রাজশাহীর পবায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ব্র্যাক-১৮ হাইব্রিড জাতের ধান বীজ বিতরণের উদ্বোধন করা হয়। প্রতিজন কৃষকদের মাঝে প্রতি বিঘা জমির বিপরীতে ২ কেজি করে ব্র্যাক-১৮ হাইব্রিড জাতের ধান বীজ প্রদান করা হয়।
কর্মসুচীর আওতায় ১৭ জুনের মধ্যে রাজশাহী ওয়েস্ট-১ ডিভিশনের ৯টি অঞ্চলের চারটি জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় ৬ হাজার ৮শত ৯১ জন প্রান্তিক কৃষকদের মাঝে ১৩ হাজার ৭’শ ৮২ কেজি ধান বীজ প্রদান করা হবে।
বীজ বিতরণের পূর্বে সদস্যদের হাইব্রিড ধানের বীজতলা তৈরী, চারা রোপণ, পরিচর্যা, সার, কীটনাশক ও সেচ ব্যবস্থাপনা এবং ধান কর্তনসহ বিভিন্ন বিষয়ে কৃষক সদস্যদের প্রশিক্ষন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। মঙ্গলবার দুপুরে ব্র্যাক পবা এরিয়া অফিস কার্যালয়ে হাইব্রিড ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবী) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মতিন খান।
এসময় উপস্থিত ছিলেন লিড জেনারেশন আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হক, এলাকা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, শাখা ব্যবস্থাপক ওয়াহেদুর রহমান ও ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর টেরিটরি সেলস অফিসার আমিনুল ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক সদস্য ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।