সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ভাগ্নের দুই কোটি টাকা নিয়ে অস্বীকার করছেন মামা, থানায় অভিযোগ

  • প্রকাশ সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মামাকে দুই কোটি টাকা দিয়ে বিপদে পড়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যায় টাকা দেওয়ার নামে ডেকে নিয়ে তাকে মারধরও করা হয়। এ নিয়ে রাজশাহীর এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তবে ওই ব্যক্তির মামা টাকা নেওয়ার কথা অস্বীকার করছেন। অভিযুক্ত ব্যক্তির নাম ওয়াসিমুল হক। পেশায় তিনি একজন ঠিকাদার।

এবিষয়ে মঙ্গলবার রাতে ওয়াসিমুলের ভাগ্নে আল ফারুক আহমেদ আজাদ কামাল নতুনের স্ত্রী শিক্ষানবিশ আইনজীবী তানিয়া খাতুন এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করেন। এতে তিনি উল্লেখ করেন, তার স্বামী নতুন, মামা ওয়াসিমুল হকের নিকট দুই কোটি টাকা পাবেন। মঙ্গলবার সন্ধ্যায় টাকা দেওয়ার নামে নতুনকে পবার ভুগরইল এলাকায় ওয়াসিমুলের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। তারপর কথা কাটাকাটির জেরে তাকে সেখানে পেটানো হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, ওয়াসিমুলের ভাই জয়নাল আবেদীন (৫৫), তার ছেলে কাওছার আলী (২৬), ওয়াসিমুলের আরেক ভাই ওহাব আলী (৫২) এবং তার ছেলে লিটন (৩০) নতুনকে মারধর করেছেন। এদের মধ্যে জয়নাল আবেদীন ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি।

অভিযোগে বলা হয়, কাওছার আলী লোহার রড দিয়ে আঘাত করলে নতুনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। লিটন কাঠের চলা দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। জয়নাল আবেদীনের আঘাতে তার মুখে রক্তাক্ত জখম হয়। মারধরের পর কাওছার আলী নতুনের কাছে থাকা নগদ ১ লাখ দশ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত নতুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগকারী তানিয়া খাতুন বলেন, ‘তাঁর স্বামী নতুন দীর্ঘদিন থেকে তার মামা ওয়াসিমুলের কাছে দুই কোটি পাবেন। টাকা দেওয়ার কথা বলে ওয়াসিম তাঁর স্বামীকে চেম্বারে ডেকে আনান। এরপর তার নির্দেশে পেটানো হয়। এখনও ওয়াসিমুল এবং তার লোকজন হুমকি দিচ্ছেন। এ নিয়ে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। ওয়াসিমুল এবং তার ভাই জয়নাল ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি। তারা জামিনে আছেন। আওয়ামী সরকারের সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। এখনও সেটি অব্যাহত রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দ্রুত আটক না করলে তাদের নিরাপত্তা নিয়ে চরম সংশয়ে আছেন বলে উল্লেখ করেছেন।’

অভিযোগ অস্বীকার করে ওয়াসিমুল হক দাবি করেন, নতুন তার নিকট কোনো টাকা পাবেন না। তিনি বলেন, ‘নতুন যুবলীগের পদধারী নেতা। সে কী করে বাইরে থাকে? সে তার চেম্বারে ভাঙচুর করতে এসেছিল। লোকজন তাকে মেরে তাড়িয়ে দিয়েছে। এসময়ে তিনিসহ তার ভাই-ভাতিজা কেউ ছিলেন না। তাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। তিনিও মামলা দায়ের করব।’

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘নতুনকে মারধরের লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।’

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin