সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নেবার চেষ্টা নওহাটা ফায়ার সার্ভিস কর্মীদের

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নেবার চেষ্টায় জড়িত থাকায় নওহাটা ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচ ফায়ার সার্ভিস কর্মীকে ঢাকা সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তে হবার পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল হক জানান, এ ঘটনায় জড়িত মোট পাঁচ ফায়ার সার্ভিস কর্মী হলেন নওহাটা স্টেশনের লিডার রবিউল আলম, গাড়ি চালক আজিজুর রহমান, ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত এবং আব্বাস আলী।

তাদের সবাইকে ঘটনার পরপরই রাত ৯টার মধ্যে স্টেশন ত্যাগ করে ঢাকায় সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। উপ পরিচালক আরও জানান, জড়িত বা তাদের ব্যক্তিগত জ্বালানির প্রয়োজন মেটাতে তেল নিতে গিয়েছিলেন। ফলে স্টেশনের ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নেবার যে চেষ্টা হয়েছে তা দন্ডনীয় অপরাধ। এঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বুধবার দুপুরে রাজশাহীর নওহাটা এলাকায় হাবিব ফিলিং স্টেশনে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নিতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী কর্মী ধরা পড়েন। পরে পুলিশ সদস্যদের চ্যালেঞ্জে তাদের নেওয়া তিনশ লিটার তেল ফেরত দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin