বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে মহিলা দল নেত্রী টুকটুকির নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় নগরীর তালাইমারীতে গণতন্ত্রের মাতা সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ এই সমাবেশ করেন তিনি। সমাবেশ শেষে তিনি বিক্ষোভ মিছিল করেন।

এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মিথ্যা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। সেই সাথে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সকল খুনি দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী ও নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবী জানান।

এদিকে রোকসানা বেগম টুকটুকি বলেন, খুনি হাসিনা মনে করেছিলেন এই দেশ তাঁর বাবার। তিনি কখনো ক্ষমতা ও দেশ ছাড়বেন না। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়ে জানে বেঁচেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর দাবী জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin