রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে মা-বাবা হারা শিশুকে ধর্ষণের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

  • প্রকাশ সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় এবার বাবা -মা হারা ১২ বছরের এক অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাওন নামে এক প্রভাবশালী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটে। ধর্ষক সাওন ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।

ভুক্তভোগী ওই শিশু বলেন, জোর করে শাওন তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। অবুঝ শিশুটির এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে লম্পট শাওন। স্থানীয়রা জানান, জন্মের দুই বছরের মাথায় বাবাকে হারায় শিশুটি। এরপর সন্তানের মায়া ত্যাগ করে অন্যের সংসারে চলে যান মা। নুন আনতে পান্তা ফুরানো প্রতিবন্ধী নানা- নানির পরিবারে ঠাঁই হয় তার। পড়াশোনা তো দুরের কথা দুবেলা খাবার জোটেনা ঠিকভাবে।

তারা অভিযোগ করে আরও জানান, এর আগেও একাধিক নারীকে ধর্ষণ করে অভিযুক্ত শাওন। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না কেউ। তবে এবার অসহায় শিশুর সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান,এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin