নিজস্ব প্রতিবেদক: বাংলার চলছে জৈষ্ঠ মাস। আসছে বর্ষার আগমন নিয়ে আষাঢ় মাস। শুরু হবে বর্ষাকাল। আর এই বর্ষার টইটুম্বর হয়ে ভরে যাবে রাজশাহী শহরের কোল ঘেষে বয়ে যাওয়া প্রমত্তা পদ্মা। আর এই পদ্মায় আসবে নয়া পানির সাথে নয়া নয়া মাছ। সেই মাছ শিকাড়েরর জন্য তৈরী হচ্ছে জেলেরা। নগরীর শ্রীরামপুরের জেলে মিলন দিনাজপুর থেকে কারিগর নিয়ে এসে তৈরীর করছেন ছোট বড় মাছ ধরার ফাঁদ দোহাইর। মিলন বলেন, প্রতি বছর তিনি কারিগর দিয়ে দোহাইর তৈরী করে থাকেন।
তিনি বলেন, একটি ছোট দোহাইর তৈরী করতে প্রায় ১৫০টাকা খরচ হয়। তবে এগুলো এক মৌসুমেই শেষ হয়ে যায়। পুরো মৌসুম মাছ শিকাড় করতে পারলে যে টাকা ব্যয় হয় তার থেকে অনেক বেশী মাছের মূল্য পাওয়া যায়। কারন দেশী ও নদীর মাছ হওয়ায় সবসময় মূল্য বেশী পাওয়া যায় বলে জানান মিলন।
এদিকে দিনাজপুর থেকে আগত দোহাইর তৈরীর কারিগর ফজল হক ও দেলোয়ার হোসেন বলেন, প্রতি বছর তারা নগরীর শ্রীরামপুরে আসেন দোহাইর তৈরী করতে। প্রতিদিন প্রতিজন ৪০টি বের্শী এই মাছ মারা দোহাইর তৈরী করতে পারেন। প্রতিটি দোহাইর তৈরী করতে তারা ৬০টাকা করে নেন বলে প্রতিবেদককে জানান। সারা বছর বিভিন্ন স্থানে তারা বাঁশ ও সুঁতা দিয়ে এই ধরনের ছোট বড় মাছ মারা ফাঁদ তৈরী করে থাকেন বলে উল্লেখ করেন তারা।