রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হলো জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাছরাঙা টেলিভিশন’-এর ১৫তম বর্ষপূর্তি। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সিএনবি মোড়ে অবস্থিত নানকিং দরবার হলে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যেখানে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তিতে আন্তরিক শুভেচ্ছা জানান। বক্তব্যে তাঁরা বলেন, দেশের অতীত আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মাছরাঙা টেলিভিশন সবসময় দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি দেশের ও সাধারণ মানুষের কথা বলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করেছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে সম্প্রচার মাধ্যমে সফলতার সাথে ১৫ বছর পূর্ণ করা মাছরাঙা টেলিভিশন দীর্ঘ এই পথচলায় নিজস্ব স্বকীয়তা ও নিরপেক্ষতা বজায় রেখেছে, যা দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা কুড়িয়েছে। কোনো ধরনের দলীয় লেজুড়বৃত্তি না করে সত্য তুলে ধরাই চ্যানেলটির সবচেয়ে বড় ইতিবাচক দিক।

সংবাদ প্রচারের পাশাপাশি বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার প্রশংসা করে অতিথিরা উল্লেখ করেন, কেবল সংবাদের ওপর নির্ভর না করে সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের আকর্ষণীয় সব আয়োজন সম্প্রচার করে চ্যানেলটি দর্শকদের আকৃষ্ট করে রেখেছে। এছাড়া মাছরাঙা টেলিভিশনে কর্মরত কলাকুশলী থেকে শুরু করে সকল কর্মকর্তা-কর্মচারীর অমায়িক ও বিনয়ী আচরণেরও প্রশংসা করেন তারা। আগামীতেও দেশের মানুষের পক্ষে কথা বলার এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, চ্যানেল ওয়ানের রিপোর্টার ও রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু, রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য,রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম শান্ত, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট জাবিদ অপু এবং মাছরাঙা টেলিভিশনের রাজশাহীর স্টাফ রিপোর্টার আব্দুল মোমিন ওয়াহিদ হিরো ও ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান রুবেল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin