রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন 

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মিথ্যা তথ্য ও অপপ্রচারের অভিযোগে আব্দুল মাজেদের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগি মাসুম সরকার নামে একজন। বৃহস্পতিবার বিকেলে নগরীর অলোকার মোড়স্থ একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মাসুম সরকার। তিনি অভিযোগ করেন, গত বুধবার (৬ মে) আব্দুল মাজেদ তার পৈতৃক সম্পত্তি ও মার্কেট ভাঙচুর এবং মালামাল লুটপাটের অভিযোগ তুলে যে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ঐ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত হওয়ার পর জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে মাসুম সরকার বলেন, প্রকৃতপক্ষে সুলতানাবাদ এলাকার আর.এস ৪৫৩৭ নম্বর দাগের সম্পত্তিটি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মাধ্যমে প্রকাশ্য নিলামে তিনি ক্রয় করেন। পরে ব্যাংক ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি তার অনুকূলে দলিল রেজিস্ট্রি করে দখল বুঝিয়ে দেয়। বর্তমানে তিনি আইনগতভাবে মালিকানাস্বত্ব ধরে রেখে নিয়মিতভাবে খাজনা প্রদান করছেন।

তিনি আরও জানান, আব্দুল মাজেদ পূর্বে ১৯৭৫ সালের দলিলের মাধ্যমে ঐ সম্পত্তি ক্রয় করেন এবং পরবর্তীতে ব্যাংক ঋণ পরিশোধ না করায় সম্পত্তিটি অর্থঋণ আদালতের মাধ্যমে ব্যাংকের অনুকূলে চলে যায়। আদালতের একাধিক রায় ও আদেশে ন্যাশনাল ব্যাংকের মালিকানা নিশ্চিত হয় এবং উচ্চ আদালত পর্যন্ত মামলার নিষ্পত্তি ঘটে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি সম্পত্তিতে চলমান উন্নয়ন কাজ চলাকালে আব্দুল মাজেদের জামাই নাসিম চাঁদা দাবি করেন। বিষয়টি তিনি পুলিশকে জানানোর পর চাঁদা দাবির ঘটনা ব্যর্থ হয় এবং এরপরই মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মাসুম সরকার দাবি করেন, আব্দুল মাজেদ বিভিন্ন আদালতে একাধিক মামলা করলেও অধিকাংশ মামলায় পরাজিত হয়েছেন এবং উচ্চ আদালত পর্যন্ত তার আবেদন খারিজ হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে উল্লেখিত কিছু মামলার অস্তিত্বই নেই বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে যেসব অভিযোগ তোলা হয়েছে, তাদের সঙ্গে তার বা সম্পত্তিটির কোনো সম্পর্ক নেই। একমাত্র উদ্দেশ্য হলো বিভ্রান্তি সৃষ্টি করে বাস্তব ঘটনা আড়াল করা। সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের লিগ্যল এডভাইজার মাহাবুবু রহমান সোহেল, মুসলিম হারবাল কোম্পানির ম্যানেজার নাসিম হোসেন ও অভিভাবক আব্দুল মান্নান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin