নিজস্ব প্রতিবেদক: ‘যা কিছু তুমি অবহেলিত ভাইয়ের প্রতি করেছ তা-ই আমার প্রতি’ এই স্লোগান নিয়ে রাজশাহীতে সকল ধর্মের অসহায় গরীব শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় বাগানপাড়ায় অবস্থিত মুক্তিদাতা হাই স্কুলের আয়োজনে এবং ১৯৮৭ ব্যাচ, সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা ও ঢাকা হলিক্রস হাই স্কুলের প্রাক্তন শিক্ষক এ্যাথেলবার্ট পিনারু এর সহযোগিতায় একশ মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
রাজশাহী মহানগরীর বাগানপাড়া স্কুল প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিদাতা হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগানপাড়া উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর সহকারী ফাদার লিটন কস্তা। এছাড়াও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা ঘরামীর সঞ্চালনায় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ এবং কম্বল প্রাপ্তরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যে মানুষ ও প্রাণীকুল সহায়তা করে, ভালবাসে, আহার ও বাসস্থানের ব্যবস্থা কওে আল্লাহ তাদের প্রতি সন্তষ্ট হয়ে ভাল প্রতিদান দান করেন। শীতবস্ত্র বিতরণ করায় এবং যারা এই শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামীতেও এভাবে তারা মানুষের পাশে দাঁড়াবে। সেইসাথে অত্র বিদ্যালয়ে একটি লাইব্রেরী ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করার আশ^াস দেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, তাঁদেও নিকট সকল ধর্মের মানুষ সমান। তারা জাতিতে জাতিতে কোন ভেদাভেদ করেন না। এ কারনে সকল ধর্মেও শীতার্ত মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন বলে জানান তিনি। বক্তব্য শেষে উপস্থিত শীতার্তদের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তব্য ও কম্বল বিতরনের পূর্বে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।