সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে যুবদলের মাস্ক বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আবারও দেশে করোনা ভাইসার এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই ভাইরাস থেকে বাঁচতে সরকারীভাবে নানা ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে। সেইসাথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হচ্ছে। এই করোনা থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরে বাহিরে যাওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে রাজশাহী মহানগরের অন্তর্গত ৮নং ওয়ার্ড যুবদলের আয়োজনে জনগণের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময়ে তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি সর্বদা দেশ ও জনগণের উন্নয়ন, নিরাপত্তা ও সুবিধার কথা ভাবে। বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন গুলোও এর বাহিরে নয়। তারা দেশের যে কোন সমস্যায় জনগণের পাশে দাঁড়ান বলেন উল্লেখ করেন তিনি।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা একটি মারাত্মক ভাইরাস। এই ভাইরাসে বিগত সময়ে হাজার হাজার লোক মারা গেছে। সে সময়ে সারা বিশ্ব স্থবির হয়ে পরেছিলো। মানুষে মানুষে দুরত্ব তৈরী হয়েছিলো। এমন অবস্থা যেন আর কখনো না হয় সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। সেইসাথে রাজশাহী মহানগর যুবদল অতিতে যে ভাবে জনগণের পাশে ছিলো ভবিষ্যতেও থাকবে বলে উল্লেখ করেন করেন রবি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin