সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে রায়হানের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা

  • প্রকাশ সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার হাসিনা পতনের ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হানের নেতৃত্বে রাজশাহী জেলার পবা উপজেলা, কাটাখালী ও নওহাটা পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে পবা উপজেলা বিএনপির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়হানুল আলম রায়হান। আরো বক্তব্য রাখেন কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন হাবিব, সোহেল রানা, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক সোহেল রানা হিটলার, প্রজন্ম একাত্তর দল জেলার যুগ্ম আহ্বায়ক কাজিমুদ্দ,পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাকিম মোস্তাক, পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম ও পবা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতাউর রহমান। এছাড়াও বিজয় র‌্যালিতে পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin