সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে রেলওয়ে এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৫৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দিনে-দুপুরে জহুরুল ইসলাম নামের এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরের ১৯ নং ওয়ার্ডের ভদ্রা রেল কলোনীর পিছনে একটি ধানের ক্ষেতে এই ঘটনা ঘটে। রেলের জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন পুলিশ ।

নিহত জহুরুল ইসলাম রেলওয়ের চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনের পোর্টাল পদে কর্মরত ছিলেন। তিনি শ্রমিক লীগের রেলওয়ে ওপেন লাইন শাখার সহ-সভাপতি। এছাড়াও তিনি ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ১৯ নম্বন ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন জানান, বাড়ির পিছনে রেলওয়ে একটি জমিতে চাষাবাদ করা নিয়ে রেলওয়ের আরেক কর্মী মতিয়ারের ছেলে সজীবের সঙ্গে জহুরুলের বিরোধ চলছিল।

শুক্রবার দুপুরে রেলের ওই জমিতে ধান রোপনকে কেন্দ্র করে কথাকাটা কাটির এক পর্যায়ে সজীব তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

ঘটনা সম্পর্কে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলী বলেন, জহুরুল ও সজীব দুইজনেই রেলওয়ের কর্মচারি। কয়েক বছর ধরে ঐ জমিটি তারা দুইজনে চাষাবাদ করতেন। এ বছর জহুরুল একাই জমিটিতে ধান রোপন করতে গেলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব বাধে। এই দ্বন্দ্বের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সজীবের বাবা মতিয়ারকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin