সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে লালনের ১৩৫তম তিরোধান দিবস পালিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পালিত হয়েছে লালন সাঁইএর ১৩৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নগরীর দরগাপাড়াস্থ লালনশাহ্ মুক্ত মঞ্চে রাজশাহী জেলা প্রশাসন ‘লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন’ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা জানি লালন শাহ্ ১৩৫ বছর আগে মারা গেছেন এবং তিনি প্রায় ১১৬ বছর বেঁচেছিলেন। কুষ্টিয়া,ঝিনাইদহসহ বিভিন্ন জায়গায় ছিল তাঁর বসবাস। অসংখ্য গান রচনা করেছিলেন তিনি। লালন সাঁই রচিতগান গুলো বাংলার জনপদে প্রত্যেক ঘরে ঘরে এখনো বেজে থাকে। তাঁর গানগুলো সবার পছন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডেও পরিচালক ড. এম.এ.মান্নান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. গবুর আলী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা,লালনের ভক্তবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একই স্থানে লালনের গান পরিবেশন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin