নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের রামচন্দ্রপুর বাসার রোডে অবস্থিত শতবর্ষী বিহারী বাবুর পুকুর ভরাট রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২টার দিকে রামচন্দ্রপুর বাসার রোড এলাকাবাসীর আয়োজনে প্রথমে অত্র পুকুর পারে এবং পরে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে উপস্থিত এলাবাসী দাবী করেন এই পুকুর শতবর্ষ ধরে তারা নানা কাজে ব্যবহার করে আসছেন।
তারা আরো বলেন, রাজশাহী মহানগরীতে অস্বাভাবিক হারে পুকুর ভরাট হয়ে যাওয়ায় পরিবেশ ও আবহাওয়ার উপরে প্রভাব পড়ছে। প্রতিনিয়ত রাজশাহী মহানগরীতে তাপমাত্রা বৃদ্ধি ও অনাবৃষ্টি দেখা দিচ্ছে। এই পুকুরটি প্রভাবশালী একজন ব্যবসায়ী হওয়ায় তিনি সরকারের নির্দেশনা অমান্য করে শত শত মানুষের কষ্টের দিক বিবেচনা না এই পুকুর ভরাট করার পাঁয়তারা করছে বলে মানববন্ধন থেকে অভিযোগ করেন। শুধু তাই নয় বুধবার রাত থেকে তিনি যে কোন মূল্যে এই পুকুর ভরাট করবেন বলে ঘোষনা দিয়েছেন। জীবন থাকতে এই পকুর তারা ভরাট করতে দেবেনা বলে মানববন্ধন থেকে প্রতিজ্ঞা করেন এলাকাবাসী।
মানববন্ধন শেষে পুকুর ভরাট করা থেকে বিরত রাখতে এবং আজীবন এই পুকুর যেন কেউ ভরাট করতে না পারে তার ব্যবস্থা করার জন্য এলাকাবাসী রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও রাসিক ২৪ নং ওয়ার্ড আরমান আলীর নিকট স্মারকলিপি প্রদান করেন জানান এলাকাবাসী। সেইসাথে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আহসানুল ইসলাম দীপন। উপস্থিত ছিলেন এলাকাবাসী আসাদুজ্জামান জনি, নিপু, শাহনাজ বেগম, রনি, সাগর, তিতাস, সম্্রাট, রাজু, অপু, সৈকত, পাপলা, রাজীব, আরিফ, শিমুল, ঋতিক, সুমন, রাজিব, রাহুল, রকি, ইফতিয়ার ও রুবেলসহ অত্র এলাকার শতাধীক নারী পুরুষ।