নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। আজ শনিবার সকাল ১০টায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর, ড. শাহ আজম শান্তুনু।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, আশ্রয় এর নির্বাহী পরিচালক তৌফিকুল ইসলাম, শতফুল বাংলাদেশেরর নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা। সভাপতিত্ব করেন অত্র সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুর রউফ কবিরাজ।

প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহসিন আলী, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কেক কেটে সংস্থার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী বলেন, শাপলা ১৯৯৯ সালের ১৫ সেপ্টেম্বর মোহনপুরের কেশরহাটে অত্যন্ত ছোট্ট পরিসরে যাত্রা শুরু করে। নানান চড়াই-উৎরাইয়ের মাধ্যমে আজ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় অত্যন্ত সফলতা ও সুনামের সাথে মানুষের আর্থ-সামাজিক ও জীবন-জীবিকার উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

শুভেচ্ছা বক্তব্য শেষে সংস্থার কর্মসূচি সম্পর্কে ধারণা প্রদানের জন্য প্রস্ফুটিত শাপলা ডকুমেন্টরী প্রদর্শন করা হয়। এর পর শুরু হয় আলোচনা সভা। আলোচনায় বিভিন্ পর্যায়ের স্টাফ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথি সংস্থার উত্তরোত্তর সাফল্য এবং এই প্রতিষ্ঠান দ্রুত জাতীয় পর্যায়ে কাজ শুরু করুক এবং ব্যাপক মানুষের কর্তসংস্থান হোক এই কামনা করেন।
আলোচনা শেষে শাপলা কালচারাল স্কুলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে মোট ৩২৫জন উপস্থিত ছিলেন। সবশেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সংস্থার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি ঘোষণা করা হয়।