সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার শিক্ষা বৃত্তি প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৫৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বিশেষ উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচির আওতায় অত্র সংস্থার নগরীর সপুরাস্থ্য প্রধান কার্যালয় হতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার ১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর প্রধান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি এর উপ পুলিশ কমিশনার (হেড কোয়ার্টারস) রশীদুল হাসান-পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (শাহ মখদুম) মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ আর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ৩ জন মেয়ে শিক্ষার্থীকে প্রদান করা হয় যাদের একজন রাজশাহী মেডিকেল কলেজ এবং বাকী দুই জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। জুলাই-সেপ্টেম্বর ২০২১ মেয়াদে একজন শিক্ষার্থীকে প্রতিমাসে ৩০০০ হিসেবে প্রতি শিক্ষার্থীকে ৯০০০ হিসেবে মোট ২৭০০০ টাকা প্রদান করা হয়। সাধারণ শিক্ষাবৃত্তির আওতায় ১৫ জন (১১জন মেয়ে এবং ৪জন ছেলে) শিক্ষার্থী যারা হাইস্কুল থেকে কলেজ পর্যন্ত অধ্যয়নরত। এরা বৃত্তি হিসেবে প্রতি মাসে ১২০০ টাকা হিসেবে জুলাই-সেপ্টেম্বর ২০২১ মেয়াদে ৩৬০০ করে মোট ৫৪০০০ পায়। সংস্থা থেকে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ বৃত্তি হিসেবে সর্বমোট ৮১০০০ (একাশি হাজার) টাকা প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি শিক্ষার্থীদের প্রাপ্ত বৃত্তির টাকা মানসম্মত শিক্ষা, শিক্ষা উপকরণসহ শিক্ষার উন্নয়নে ব্যবহারের পরামর্শ দেন। নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা কর্তৃক প্রদানকৃত উপবৃত্তির টাকা শিক্ষার উপকরণ ক্রয়সহ শিক্ষার উন্নয়নে ব্যবহারপূর্বক তাদের মানসম্মত ও ভবিষ্যত সমৃদ্ধশালী শিক্ষা জীবন কামনা করেন। তিনি আরো বলেন, সংস্থার নিয়ম নীতি মেনে চললে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত এই বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা যেন কেনভাবেই মাদকের প্রতি আসক্ত না হয় সেই নির্দেশনা তিনি দেন।

শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিবৃন্দ শাপলার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং শাপলার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন পর্যায়ের স্টাফ, অতিথিসহ সর্বমোট ১১০ জন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin