রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে চীনা বিশেষজ্ঞ দল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলে প্রথমবারের মতো শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় বিশেষ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী। এ উদ্যোগের আওতায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিশুদের বিনামূল্যে হৃদরোগ স্ক্রিনিং ও চিকিৎসাসেবা দেওয়া হবে। এতে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পাশাপাশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেবেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরের বাকির মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান জানান, তিন দিনব্যাপী এ কার্যক্রমে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। এ জন্য গত ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে রাজশাহী অঞ্চলের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে।

আব্দুল মান্নান বলেন, শিশুদের সব পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। স্ক্রিনিংয়ের মাধ্যমে যেসব শিশুর জন্মগত হৃদরোগ শনাক্ত হবে, রোগের ধরন ও জটিলতা অনুযায়ী তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে শিশুদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকায় পাঠানো হবে। বিশেষ ক্ষেত্রে চীনে চিকিৎসার ব্যবস্থাও করা হতে পারে।
এ চিকিৎসা কার্যক্রমে অংশ নিতে চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল ও চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেস থেকে ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজশাহীতে আসছে। পাশাপাশি এনআইসিভিডির পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের আট সদস্যের বিশেষজ্ঞ দলও শিশুদের চিকিৎসাসেবা দেবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের জন্মগত হৃদরোগ দ্রুত শনাক্ত করে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা। এর মাধ্যমে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করার পাশাপাশি হার্ট ফেইলিউর, গুরুতর জটিলতা ও অকাল মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, সহ-সভাপতি হাসান আলী, পরিচালক ও চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. রইস উদ্দিন মণ্ডল, পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন, এনামুল হক এবং প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin