নিজস্ব প্রতিবেদক: আশ্বিনে গা শিন শিন, আর পৌষ-মাঘের শীতে কাঁপে বাঘ। এমন প্রবাদ গ্রাম বাংলায় মানুষের মুখে মুখে শোনা যায়। কিন্তু সময়ের বিবর্তনে ও কালের আবর্তে বাংলার সেই চিরচেনা রুপ আর নেই। বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ঋতুর নাম থাকলেও এর কার্যক্রম বদলে গেছে। আশ্বিন মাস পেরিয়ে কার্তিক মাসের আজ ১৩ তারিখ। কিন্তু তেমনভাবে শীত অনুভূত হচ্ছেনা। তবে শুক্রবার ভোরে শীত যে জেকে আসতে শুরু করেছে প্রকৃতি তার আগমনী বার্তা দিলো।
সকাল সাড়ে ৬টা দিক থেকে চারিদিকে কুয়াশায় নগরীসহ পুরো জেলা সাদা হয়ে যায়। এমন অবস্থা প্রায় সকাল ৯টা পর্য়ন্ত দেখা যায়। ফলে সামনের ১০-১২ গজের মধ্যে কিছুই দেখা যাচ্ছিলো না। দূর্ঘটনা এড়াতে রাস্তায় বেশীরভাগ যানবাহন গুলোকে হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। বিলম্ব হয় আভ্যন্তরীন রুটের বিমান চলাচলর। পরে বিভিন্ন সূত্রে জানা যায় দেশের বেশীরভাগ এলাকাতেই এমনভাবে কুয়া্েচ্ছান্ন ছিলো।
এদিকে নগরীর সিটি বাইপাস, সিটিহাট রাস্তা ও বিমানবন্দর রাস্তা দিয়ে খেটে খাওয়া মানুষগুলোকে কুয়াশা ভেদ করে কর্মস্থলে যেতে দেখা যায়। এদের মধ্যে থেকে আতিকুল ইসলাম, আব্দুর রহমান, সেলিম, পলাশ ও রফিকুল ইসলাম বলেন, শীতের প্রথম কুয়াশা তারা ভালভাবে উপভোগ করছেন। চলাচলে বিঘ্ন হলেও ঠান্ডা অনুভূত হওয়ায় সাইকেল চালিয়ে কাজের সন্ধানে শহরে যেতে ভাল লাগছে বলে উল্লেখ করেন তারা।