সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে শুক্রবার বই মেলা শুরু

  • প্রকাশ সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনা ও বাস্তবায়নে আগামী ৩১ অক্টোবর শুক্রবার রাজশাহী বিভাগীয় বই মেলা-২০২৫ শুরু হবে। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ৩ টায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তর, রাজশাহী হলরুমে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত রাজশাহী বিভাগীয় বই মেলা ২০২৫, সফল করার লক্ষ্যে বেসরকারি লাইব্রেরী উদ্যোক্তাগণের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থাগার এর সহকারী পরিচালক এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী কালেক্টরেট খেলার মাঠ আগামী ৩১শে অক্টোবর বই মেলা শুরু হয়ে চলবে ৮ই নভেম্বর পর্যন্ত। বইমেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা ও সরাকারী ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বই মেলা চলবে। এসময় বই মেলায় সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান প্রধান অতিথি।

জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক আমিনুল হক রিন্টু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডাঙ্গেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলী, শহীদ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাঠাগারের প্রতিষ্ঠাতা হাসিনুর রহমান, দিগন্ত প্রসারী পাঠাগারের সভাপতি সেলিম মনোয়ার, আব্দুল মজিদ স্মৃতি পাঠাগারের সভাপতি শিরিন আক্তার পান্না, হাতেম ফাউন্ডেশন এর লাইব্রেরিয়ান রবিউল হোসেন, মোহনপুর বেলগাছি পাঠক ক্লাব ও লাইব্রেরীর সভাপতি আবুল বাসার, পাঠাগার সুপার সাইদুর রহমান, কেশরহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও প্রদীপ্ত সাহিত্যর সভাপতি আমজাদ হোসেন, বসন্তকেদার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন সরকার, নবপ্রবাহ পাঠাগার এর সভাপতি ইউসুফ আলী চৌধুরীসহ রাজশাহী বিভাগ ও জেলার ২৫ জন লাইব্রেরীর সভাপতি ও সম্পাদকগণ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin