শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে শুরু হলো জে-৩০ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট

  • প্রকাশ সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শুরু হয়েছে ৩০তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। শনিবার বিকাল সাড়ে ৩টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আন্তর্জাতিক মানের সমস্ত আয়োজন করেছি। পদ্মা নদীর পাড়ে অবস্থিত রাজশাহী অত্যন্ত স্বাস্থ্যকর শহর আর পদ্মা নদীর পাড়েই আমাদের টেনিস কোর্ট।

তিনি বলেন, সবকিছু মিলিয়ে আন্তর্জাতিকভাবে বহু বছর ধরে এই ভেন্যুটি ব্যবহৃত হচ্ছে। এ বছরেও অনেক খেলোয়াড় এখানে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে তাদেরকে স্বাগত জানাচ্ছি। এসময় সব খেলোয়াড় টেনিসের নিয়মকানুন মেনে খেলোয়াড়সুলভ আচরণ করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্ট পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন দেশ হতে আগত খেলোয়াড় ও ম্যানেজারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং টেনিসপ্রিয় দর্শকরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য যে, এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিন কোরিয়া, থাইল্যান্ড, জাপান, চিন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, হংকং এবং অস্ট্রেলিয়ার ৩৯ জনসহ মোট ৫৭ জন অনূর্ধ্ব-১৮ টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করছে। ১০ অক্টোবর এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin