সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

  • প্রকাশ সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী নিজ নিজ প্রতীক বরাদ্দ পেয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন আচরণবিধি মেনে আজ বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন। বুধবার সাড়ে সকাল ১০টা থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আকতারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। এতে সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কার্যক্রমের শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের নির্বাচন আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। পরে ব্যানার-ফেস্টুন টাঙানো, সভা-সমাবেশ ও মিছিল সংক্রান্ত বিধিনিষেধসহ বিভিন্ন বিষয়ে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এরপর বেলা সাড়ে ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।

প্রতীক বরাদ্দে রাজশাহীর ছয়টি আসনে ২৬ জন দলীয় প্রার্থী তাদের নিজ নিজ দলীয় প্রতীক পান। পাশাপাশি দুটি আসনের তিনজন স্বতন্ত্র প্রার্থী তাদের পছন্দের প্রতীক বরাদ্দ লাভ করেন। এর মধ্যে রাজশাহী-২ (সদর) আসনের স্বতন্ত্র তরুণ প্রার্থী সালেহ আহমেদ মোটরসাইকেল প্রতীক। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিএনপি স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল ঘোড়া প্রতীক এবং যুক্তরাজ্য জিয়া পরিষদের বর্তমান সহ-সভাপতি ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম ফুটবল প্রতীক বরাদ্দ পান।

দলীয় প্রার্থীরা হলেন, রাজশাহী-১ আসন(তানোর-গোদাগাড়ী) বিএনপি মনোনীত প্রাথী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন ধানেল শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুজিবুর রহমান দাঁড়িপাল্লা, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মীর শাহজাহান ট্রাক, আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রহমান ঈগল। রাজশাহী-২ সদর আসন মনোনীত বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর দাঁড়িপাল্লা, নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মোহাম্মদ সামছুল আলম কেটলি, আমার বাংলাদেশ পার্টি মনোনীত প্রার্থী মু. সাঈদ নোমান ঈগল, বাংলাদেশ লেবার পার্টি মনোনীত প্রার্থী মিজবাউল ইসলাম আনারস ও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ মোটর সাইকেল।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ এডভোকেট শফিকুল হক মিলন ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আফজাল হোসেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ফজলুর রহমান হাতপাখা ও আম জনতা দল মনোনীত প্রার্থী প্রজাপতি, রাজশাহী-৪(বাগমারা) বিএনপি মনোনীত প্রার্থী ডি.এম.ডি জিয়াউর রহমান ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল বারী সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তাজুল ইসলাম খান হাত পাখা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফজলুল হক লাঙ্গল।

রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মনজুর রহমান দাঁড়িপাল্লা, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন একতারা, ইসফা খায়রুল হক স্বতন্ত্র প্রার্থী ঘোড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রুহুল আমিন হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী রায়হান কাওসার মোটর সাইকেল ও রেজাউল করিম ফুটবল ও রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী নাজমুল হক দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুস সালাম সুরুজ হাতপাখা ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইকবাল হোসেন লাঙ্গল প্রতিক পেয়েছেন।

এদিকে প্রতীক বরাদ্দ চলাকালে রাজশাহী-৪ (বাগমারা), রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ ও প্রতীক বরাদ্দ পাওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জেলা এনসিপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু এ প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন। প্রতিবাদ শেষে তিনি জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় তিনি জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণ রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin