নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ২০২২-২০২৩ আর্থিক সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় ১২ কার্যদিবসের জন্য সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বুধবার সকাল ৯টায় রাজশাহী জেল াসুইমিং পুল, জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গনে উদ্বোধনীতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা সাঁতার সমিতির আহ্বায়ক আব্দুল হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমীর আহমেদ আমান।
রাজশাহী জেলা সুইমিং কোচেস এসোসিয়েশনের সহ-সভাপতি আবু বকর হায়দার রিপনের সঞ্চালনায় রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর আলমসহ প্রশিক্ষনার্থী সাঁতারুরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। এদেশের সকলকে সাঁতার শেখা প্রয়োজন। এছাড়াও সাঁতার একটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলা। এই খেলা সারা বিশ্বে হয়ে থাকে। বাংলাদেশও এর বাহিরে নয়। সাঁতারে অন্যান্য জেলা ভাল করলেও রাজশাহী অবস্থা খুব একটা ভাল নয়। রাজশাহীতে এই খেলার উন্নয়ন করতে বিশেষ নজর দেয়ার জন্য ক্রীড়া সংস্থা ও জেলা সাঁতার সমিতির কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি।
সভাপতি বলেন, তিনি এই সমিতির আহ্বায়ক হওয়ার পর থেকে সাঁতারের উন্নয়নে বিশেষভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সুইমিং পুল ভবনে বিদ্যুতের ব্যবস্থা, বাউন্ডারীর চারদিক পরিস্কার পরিচ্ছন্ন করেছেন। এছাড়াও সাঁতারুদের মধ্যে নিজ অর্থায়নে ড্রেস ও বিশেষ চশমা প্রদান করছেন বলে জানান তিনি। সেইসাথে আগামীতের সবার সহযোগিতায় রাজশাহীর সাঁতারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিতে করনীয় সকল ব্যবস্থা তিনি গ্রহন করবেন বলে উল্লেখ করেন। শেষে এই অনুষ্ঠানে অংশগ্রহন করায় সখর অতিথি ও সাঁতারুদের ধন্যবাদ জানান তিনি।